শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

বিএনপির আন্দোলনের কথা শুনতে শুনতে সবাই বিরক্ত : কাদের

দর্পণ রিপোর্ট / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

বিএনপির আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণও এখন মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

খালেদা জিয়াকে মুক্ত করতে দলকে সুসংগঠিত করে বিএনপি নেতারা আন্দোলনের ঘোষণা দেওয়ার পরদিন মঙ্গলবার ঢাকায় নিজের বাড়িতে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন কাদের।

বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিএনপির আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই ১২ বছর চলে গেল, আন্দোলন হবে কোন বছর? কর্মসূচি ঘোষণা দিয়ে বিএনপি নেতারা এখন বলছে, সংগঠনকে গুছিয়ে তারপর আন্দোলনে নামবে। জনগণ এখন বুঝে গেছে, বিএনপির আন্দোলনের সক্ষমতা কতটুকু। তাদের এমন অজুহাতেই একযুগ পেরুল, কর্মীরাও হতাশ।

বিএনপির তৎপরতা এখন গণমাধ্যম এবং ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমেই ‘সীমাবদ্ধ’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, দলীয় নেত্রীর মুক্তির চেয়ে সরকার পতন নিয়ে বিএনপির ‘বেশি আগ্রহ’।

বিএনপির পাল্টা কোনো কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ নামছে না বলে জানান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী লীগ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সভা-সমাবেশ, গণসংযোগ ঘোষণা করেছে। এটা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়।

বিএনপিকে পরামর্শ দিয়ে কাদের বলেন, অপরাজনীতি এবং ষড়যন্ত্র ও অপপ্রচারে বিনিয়োগ না করে জনঘনিষ্ঠ ইস্যুতে মানুষের পাশে দাঁড়ান, বিরোধীদল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।


এই ক্যাটাগরির আরো সংবাদ