শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

মতলবে ব্লাড ক্যান্সারের কাছে হেরে গেলেন স্কুল ছাত্র নাহিদ

মোঃ রবিউল আলম, মতলব (চাঁদপুর) / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নাহিদ ওরফে রিফাত অবশেষে ব্লাড ক্যান্সারের কাছে হেরে গেলেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ক্যান্সার ইউনিটে মৃ্ত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি… রাজেউন)।

রোববার বাদ জোহর মতলব দক্ষিণ উপজেলার শীলমুন্দী নিজ গ্রামের বাড়ির সামনে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাযার আগে বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন, সাবেক মেয়র এনামুল হক বাদল।

এসময় সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। নাহিদ ওরফে রিফাত শীলমুন্দী গ্রামের হতদরিদ্র কামাল হোসেনের ছেলে।

নাহিদ ওরপে রিফাতের বয়স হয়েছিল ১৬ বছর।মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।৮/১০ টি ছেলের মত সেও হেঁসে খেলে আনন্দ উৎসবে লেখা পড়া করতো।হঠাৎ করে নাহিদের দেহে দেখা দেয় ভয়ানক রোগ, ব্লাড ক্যান্সার।বাবা একজন এলাকার ছোট খাট চা বিক্রেতা। হতদরিদ্র পরিবারের ঘরে এত বড় কঠিন রোগে আক্রান্ত নাহিদ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ক্যান্সার ইউনিটের ৩১৯ নং ওয়ার্ডের ২৪ নং বেডে ভর্তি হয়ে চিকিৎসাধীনে ছিলেন।

বিগত ২ বছর যাবৎ নাহিদের চিকিৎসা খরচ চালাতে গিয়ে ঘর ভিটি ছাড়া সবকিছু বিক্রি করে এখন নিঃস্ব প্রায়। তাকে সুস্থ করতে চিকিৎসার জন্য যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাহিদের পরিবার।


এই ক্যাটাগরির আরো সংবাদ