শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

চাঁদপুরজমিন হাসপাতালে চক্ষু শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের চক্ষু সেবা দিচ্ছেন চিকিৎসক।

চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে রোগীদের মাস্ক নিশ্চিত করে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ৭ ফেব্রুয়ারী) সকাল ৯টায় চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও চাঁদপুরজমিন কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন।

চক্ষু চিকিৎসা শিবিরে ৪জন চক্ষু বিশেষজ্ঞ প্রায় সাড়ে ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ৭০ জন রোগীকে অপরেশনের জন্য ব্যবস্থা করা হয়। প্রতি ইংরেজি মাসের প্রথম রোববার এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ পর্যন্ত ঢাকা থেকে এসে বিশেষজ্ঞ গাইনী, মেডিসিন, শিশু ও যৌন রোগ, মানসিক, সার্জারী, হ্নদরোগসহ বিভিন্ন রোগের প্রায় শতাধিক চিকিৎসক ও চাঁদপুরের নামিদামি চিকিৎসকদের দিয়ে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে। এতে করে প্রায় লক্ষাধিক রোগী গত ৫ বছরে চিকিৎসা নিয়েছেন (বিনা ফিতে)।
হাসপাতালের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকন জানান, যদি আমার এ ফ্রি চিকিৎসা ও ঔষধ ফি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বা চাঁদপুরের বিত্তবান বা চিত্তবানরা এগিয়ে আসেন তবে অসহায় ও গরিব রোগীরা বেশি করে সেবা পাবেন ।


এই ক্যাটাগরির আরো সংবাদ