শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

আউলিয়ায়ে কেরামগণের পথই সিরাতাল মুস্তাকিম : সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী

ইসতিয়াক জামান নাফিজ, মতলব (উঃ) চাঁদপুর / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ) শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, মানবজাতিকে সুপথে পরিচালিত করার জন্য মহান আল্লাহ্ যুগে যুগে অগণিত নবী রাসুল (দ) প্রেরণ করেছেন।

মানুষকে আল্লাহ্ ও রাসুল (দ) এর নির্দেশিত পথে নিয়ে আসার জন্য আল্লাহর অলিগণ প্রিয় নবিজীর (দ) প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ। সূরা ফাতিহায় আমরা যে সিরাতাল মুস্তাকিম বা সরল পথের অনুসন্ধান করছি, সেই পথই হলেন আল্লাহর অলিগণ। আউলিয়ায়ে কেরামগণ পৃথিবীর যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা পরিহার করে মানুষকে ইসলামের পথে আহবান করেন। তাই তারা সর্বদাই মহান আল্লাহ্ ও রাসুল (সা) সান্নিধ্যে অবস্থান করেন।

সাধারণ মানুষের জন্য তারা পরিণত হন আল্লাহর অফুরন্ত রহমত প্রাপ্তির উৎসস্থলে। আউলিয়ায়ে কেরামগণের জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে আমরাও মহান আল্লাহর সন্তুষ্টির অধিকারী হতে পারি।

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী আরো বলেন, বর্তমানে আমরা এক ক্রান্তিলগ্ন অতিক্রম করছি। এ কঠিন সময়ে ঈমান ও আক্বিদাকে সুরক্ষিত রাখা দুরূহ হয়ে উঠেছে। একমাত্র মুক্তির দিশা আউলিয়ায়ে কেরামগণের দরবার। যেখানে প্রকৃত ইসলামের স্বকীয়তা অক্ষুণ্ণ থাকবে চিরকাল।

৬ ফেব্রুয়ারী রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলায় ৭নং জিরি ইউনিয়নের সাঁইদাইর হযরত হজ্জা ফকির শাহ্ (রঃ) এর বার্ষিক ওরশ শরীফ ও”পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ) মাহ্ফিল” এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ আবুল হাসেম মেম্বারের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন, ৭নং জিরি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, মাওলানা নাসিরউদদীন আল কাদেরী, মাওলানা আবু তালেব, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক, শাহ্ মোহাম্মদ আসলাম হোসাইন।


এই ক্যাটাগরির আরো সংবাদ