শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

কচুয়ার সাচারে পুকুরে ভেঙ্গে পড়ছে রাস্তা : নির্মানের জোর দাবি এলাকাবাসীর

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের কচুয়া-সাচার ও ভায়া গৌরিপুর সড়কের সাচার বাজারের উত্তরাংশে মনির হোসেন চেয়ারম্যান বাড়ি সংলগ্ন রাস্তায় যেন মরন ফাঁদে পরিণত হয়েছে।

রাস্তায় দু’পাশে বিশাল পুকুর ও খাল থাকায় রাস্তার পাশ ভেঙ্গে জনদুভোর্গ ও যানচলাচল ঝুঁকি নিয়ে চলাচল করছে। গত কয়েক মাসে এ স্থানে মালবাহী ট্রাক,পিকআপ- কাভার্ড ভ্যান ও সিএনজি পড়ে অনেক লোকজন আহত হয়েছে।

সরেজমিনে এলাকাবাসী জানান, কচুয়া-সাচার-গৌরিপুর সড়কটি যানবাহনের জন্য একটি অত্যান্ত ব্যস্ততম সড়ক। এ সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। গত কয়েক বৎসর ধরে সাচার বাজারে উত্তরাংশে পুকুরের পাশে রাস্তাটি অবস্থিত হওয়ায় ভেঙ্গে পুকুরে তলিয়ে যাচ্ছে। তাছাড়া দু’পাশে প্রতিনিয়ত পানি থাকায় রাস্তাটি দিনের পর দিন ভেঙ্গে যাচ্ছে।

উপজেলার সফিবাদ গ্রামের অধিবাসী ও পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগের যুগ্ন আবহয়ক শাহনেওয়াজ জানান, ব্যবসায়িক কারনে প্রতিনিয়ত এই সড়ক দিয়ে ঢাকা-কচুয়া যাতায়াত করে থাকি। উল্লেখিত রাস্তায় আসলে মনে হয় গাড়ি উল্টে পুকুরে পড়ে যায়। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। দু’পাশের মাটি ভরাটের মাধ্যমে রাস্তাটি সমতল করলে যাতায়াতে চালক ও পথচারীদের সুবিধা হবে।

সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো: আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, উল্লেখিত স্থানে কাভার্ড ভ্যান ও সিএনজি উল্টে কয়েকটি দূর্ঘটনা হয়েছে। আমি সংশ্লিষ্ট দফতরের প্রতি রাস্তাটি ভালো ভাবে নির্মানে এগিয়ে আসতে অনুরোধ জানাই।

স্থানীয় এলাকাবাসী সাচার উত্তর বাজারের এ রাস্তাটির দূর্ঘটনা এড়াতে সড়কটি নির্মান জোর দাবি জানিয়েছেন এলাকাবাবাসী।


এই ক্যাটাগরির আরো সংবাদ