শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

ফরিদগঞ্জে কেন্দ্রীয় সমিতির শীতবস্ত্র বিতরণ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি।

এসময় তিনি বলেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি( বিআরডিবি)র এমন মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাই। সমাজের বৃত্তবানরা এই ধরনের সামাজিক কার্যক্রমে এগিয়ে আসলে অসহায় মানুষের উপকার হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর উদ্যোগে আরো সুন্দর সুন্দর কার্যক্রম হবে প্রত্যাশা করি আমরা।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, সমকালের উপজেলা প্রতিনিধি নাছির উদ্দীন পাঠান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক বিল্লাল হোসেন তালুকদার, সাইফুল ইসলাম পাটওয়ারী, মোতালেব পাটওয়ারী, মাওলানা হানিফ, ফজলুল হক, পরিদর্শক শফিকুর রহমান, আজাদুর রহমান প্রমুখ।

সভায় অন্যান্য বক্তারা বলেন, জাতির জনকের জন্মশতবর্ষ উপলক্ষে সমবায়ীদের মাঝে শীতবস্ত্র বিতরণের মহতী উদ্যোগ নেয়ার জন্য কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জাতির জনকের হাতে গড়া সমবায় সমিতি গুলোর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গরীব অসহায় সমবায়ীদের অনেকদিন কেউ খোজখবর নেন নাই। বর্তমান সমিতির চেয়ারম্যান দ্বায়িত্ব নেয়ার পর আমাদের খোঁজ খবর নিচ্ছেন এবং বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ