শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
প্রতীকী ছবি ।

চাঁদপুরের ফরিদগঞ্জে বৈদ্যুতিক সট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে মেয়ের বিয়ের জন্য জমানো দেড় লক্ষ টাকাসহ ৫লক্ষাধিক টাকার সম্পদ ভষ্মীভূত হয়েছে।

মঙ্গলবার  (২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, চির্কা গ্রামের রাঢ়ী বাড়ির মৃত মোস্তফা রাঢ়ীর বসত ঘরে মঙ্গলবার গভীর রাতে বৈদ্যুতিক সটসার্কিব থেকে হঠাৎ করেই আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরটি ছাই হয়ে যায়।

মোস্তফা রাঢ়ীর স্ত্রী কুলছুমা বেগম জানান, তিনি তার মেয়ের বিয়ের জন্য দেড় লক্ষ টাকা সঞ্চয় করে ঘরে রাখেন। কিন্তু আগুন তার সবকিছু পুড়ে তাকে নি:স্ব করে দেয়।

অগ্নীকাণ্ডের সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী ঘটনাস্থলে যান। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আর্থিক সহযোগিতা করা আশ্বাস দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ