শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

‘ফরিদগঞ্জে আধুনিক পৌরসভা করতে নৌকার বিজয় নিশ্চিত করবেন’

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে ৮নং ওয়ার্ডের ফরিদগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় মাঠে কেন্দ্র কমিটি গঠন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমি পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

এসময় তিনি বলেন, ১৪ ফেব্রুয়ারির নির্বাচন আরেকটি স্বাধীনতা যুদ্ধের মতো। একজন মুক্তিযোদ্ধাকে আপনারা ভোট দিবেন, না স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিতদের ভোট দিবেন, তার পরীক্ষা। সেই পরীক্ষায় ফেল করার সুযোগ নেই। বরং বিশাল ব্যবধানে বিজয় অর্জনের মাধ্যমে তাদের মাটিতে মিশিয়ে দিতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জীবনের শেষ সময়ে এসে নৌকা দিয়ে মূল্যায়িত করেছেন। এখন এই নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে সেই সম্মান ফিরিয়ে দেয়ার দায়িত্ব আপনাদের। আশা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ও ফরিদগঞ্জ পৌরসভা আধুনিক পৌরসভা করতে নৌকার বিজয় নিশ্চিত করবেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লোকমান তালুকদার, আব্দুর রহমান বাবলু, যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, সাংষ্কৃতিক সম্পাদক মশিউর রহমান, সদস্য কামাল মিয়াজী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সউদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ প্রমুখ।

এর আগে বিকালে ৭নং ওয়ার্ডের কাছিয়াড়া মহিলা মাদ্রাসা মাঠে কেন্দ্র কমিটি গঠনকল্পে আরো একটি সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হায়ধার টিপু পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের পরিচালনায় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ