শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব

দর্পণ রিপোর্ট / ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

বিক্ষিপ্ত সহিংসতা, হামলা, কেন্দ্র দখলের মধ্য দিয়ে শনিবার তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে নানা অনিয়ম, এজেন্ট বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি পৌরসভায় বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করেছেন।

তবে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

শনিবার সন্ধ্যায় তিনি যুগান্তরকে বলেন, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। এ ধাপের ৮৫৪টি পৌরসভার মধ্যে ৮৫২টিতে ভোট ভালো হয়েছে।

এদিকে সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় ইসি সচিব বলেন, গণমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে যে তথ্য পেয়েছি তাতে বলা যায়- নির্বাচন সুষ্ঠু ও ভালো হয়েছে। মাত্র দুটি কেন্দ্রে ঝামেলা হয়েছে, এটা নগণ্য। তাছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে। জামালপুরের সরিষাবাড়ি পৌরসভায় একটি কেন্দ্রে ১০টি পাতা হারিয়ে গিয়েছিল ফলে ভোট স্থগিত করা হয়েছে। একইসঙ্গে রিটার্নিং ও পোলিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা বরুড়া পৌরসভায় একটি কেন্দ্রে ব্যালট বাক্স তছনছ করা হয়েছে। ফলে একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।

ভোটের হার কেমন হতে পারে- এ প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, পৌরসভা নির্বাচনে ভোট ভালো হয়েছে। ভোটের হার ৬০-৭০ শতাংশ হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ