শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

তারেক রহমান জনগণের প্রধানমন্ত্রী, ভিন্নধর্মী নেতৃত্ব: পানি সম্পদ মন্ত্রী এ্যানি

দর্পণ ডেস্ক / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আগের প্রধানমন্ত্রীদের মতো নন; তিনি একেবারেই ভিন্নধর্মী এবং জনগণের প্রধানমন্ত্রী। তিনি দেশপ্রেমিক নেতা হিসেবে দেশের মানুষের জন্য কাজ করছেন।

মঙ্গলবার লক্ষ্মীপুরে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক মাসও হয়নি তারেক রহমানের। কিন্তু এরই মধ্যে তিনি দেশের মানুষকে আশ্বস্ত করতে পেরেছেন যে, তার পক্ষেই দেশ পরিচালনা করা সম্ভব। তিনি প্রতিদিন সকাল ৯টায় অফিসে এসে দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন এ্যানি।

তিনি বলেন, তারেক রহমান নিজেই বলেছেন—তিনি কোনো দল বা গোষ্ঠীর প্রধানমন্ত্রী নন, বরং পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়; বরং দেশের সাধারণ মানুষের জন্য। পরিবারের গৃহিণীর নামে এই কার্ড দেওয়া হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি পাইলট প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, নিজেদের কখনো ছোট মনে করার সুযোগ নেই। বিএনপির রাজনীতি সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে এবং সবাইকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি গড়ে উঠেছে।

এ্যানি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছিল। ভবিষ্যতেও তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে।

লক্ষ্মীপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শঙ্কর মজুমদারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে পৌর যুবদলের আয়োজনে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলেও অংশ নেন মন্ত্রী।


এই ক্যাটাগরির আরো সংবাদ