শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

রাজধানীতে তিনদিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করবে এনসিপি

দর্পণ ডেস্ক / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে তিনদিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই আয়োজনের অংশ হিসেবে ঈদের দিন অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য ঈদের মিছিল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রায় ৫০০ বছর আগে এই অঞ্চলে ঈদের মিছিল ছিল একটি অন্তর্ভুক্তিমূলক উৎসবের প্রতীক। সুলতানি আমল থেকে শুরু করে মোঘল আমলেও ঈদের দিনে বর্ণাঢ্য মিছিল আয়োজন করা হতো, যা বিভিন্ন জাতিগোষ্ঠীর পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত ছিল। হাতি, ঘোড়া ও বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরে এই মিছিল নাগরিক জীবনের প্রাণবন্ত সামাজিক উৎসবে পরিণত হয়েছিল।

তিনি আরও বলেন, উপনিবেশিক শাসন ও জমিদারদের সাংস্কৃতিক দমনের ফলে ধীরে ধীরে এই ঐতিহ্য ক্ষীণ হয়ে যায়। বাঙালি মুসলমানের ওপর সাংস্কৃতিক আধিপত্য ও স্বৈরাচারী শাসনের কারণে ঈদের উৎসব একসময় শুধু ছুটির দিনে সীমাবদ্ধ হয়ে পড়ে। তবে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর সেই সাংস্কৃতিক আধিপত্যে আঘাত আসে এবং আবারও ঈদের মিছিলের আয়োজন শুরু হয়।

আসিফ মাহমুদ জানান, গত বছর রাজধানীতে অনুষ্ঠিত ঈদের মিছিলে বিপুল মানুষের অংশগ্রহণ এই আয়োজনকে নতুন মাত্রা দেয়। শিশু, তরুণ ও প্রবীণ—সব বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়ে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

তিনি বলেন, এই ধারাবাহিকতায় এবার শুধু ঈদের দিন নয়, বরং ঈদের আগের দিন থেকে টানা তিনদিনব্যাপী ঈদ উৎসব উদযাপন করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঈদের আগের দিন চাঁদ রাতে রাজধানীর রবীন্দ্র সরোবরে আয়োজন করা হবে মেহেদী উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশ নিতে পারবেন। চাঁদরাতে থাকবে ঈদের গান, কবিতা ও নানা সাংস্কৃতিক আয়োজন।

ঈদের দিন সকাল ১০টায় জাতীয় ঈদগাহ (হাইকোর্ট প্রাঙ্গণ) থেকে শুরু হবে বর্ণাঢ্য ঈদের মিছিল। ঈদের নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নাগরিক উদ্যোগে ঝটিকা মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা এখানে জড়ো হবেন। মিছিলটি দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অতিক্রম করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে।

এ সময় বিভিন্ন স্থান থেকে আসা ঝটিকা মিছিলের মধ্যে সবচেয়ে জাঁকজমকপূর্ণ মিছিলকে পুরস্কৃত করা হবে। মিছিলে ঐতিহ্য অনুযায়ী থাকবে বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের উপস্থিতি, প্ল্যাকার্ড, হাতি ও ঘোড়ার গাড়ি।

ঈদের পরদিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে ঘুড়ি উৎসব। আয়োজকদের মতে, ঢাকার পুরোনো ঘুড়ি উৎসবকে ঈদের আনন্দের সঙ্গে যুক্ত করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশ তৈরি হবে।

এ আয়োজন বাস্তবায়নের জন্য একটি বাস্তবায়ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে ঈদের মিছিলে থাকবে বিশেষ কিডস জোন। আয়োজকরা জানিয়েছেন, নাগরিক উদ্যোগে এই আয়োজন বাস্তবায়নের জন্য সর্বসাধারণের আর্থিক সহায়তাও গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ