শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

তেহরানের কড়া জবাব: যুদ্ধ কখন শেষ হবে, সিদ্ধান্ত নেবে ইরানই

আন্তর্জাতিক ডেস্ক / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

রানের যুদ্ধ শেষ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইল নয়—এই অঞ্চলে সামরিক অভিযান কখন থামবে, সে সিদ্ধান্ত নেবে তারাই।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, বর্তমানে মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণ ও ভবিষ্যৎ পরিস্থিতি তেহরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তাদের ভাষ্য, এই যুদ্ধের সমাপ্তি কখন হবে তা নির্ধারণ করবে ইরানই, যুক্তরাষ্ট্র নয়।

আইআরজিসি আরও বলেছে, ‘যুদ্ধের সমাপ্তি আমরাই নির্ধারণ করব। এখন এই অঞ্চলের সমীকরণ ও ভবিষ্যৎ অবস্থা আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। আমেরিকান বাহিনী এই যুদ্ধের ইতি টানবে না।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ইরান এমন কোনো পদক্ষেপ নেয় যাতে হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যতটা আঘাত হেনেছে, তার চেয়ে ২০ গুণ বেশি কঠোর জবাব দেওয়া হবে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা।
এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


এই ক্যাটাগরির আরো সংবাদ