শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

নারীরাই পাবেন ‘ফ্যামিলি কার্ড’: মির্জা ফখরুল

দর্পণ ডেস্ক / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিটি পরিবারের প্রধান নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। তাই কেউ অধৈর্য না হওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার দুপুরে রহিমানপুর ইউনিয়ন-এর রহিমানপুর সম্মিলিত ঈদগাঁ আলীম মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে কর্মসূচি শুরু হয়েছে এবং ধীরে ধীরে দেশের প্রতিটি পরিবার এই কার্ড পাবে। তার মতে, ফ্যামিলি কার্ড নারীদের সামাজিক ক্ষমতায়নেও ভূমিকা রাখবে এবং সমাজে তাদের গুরুত্ব আরও বাড়াবে।

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার ২২ দিনের মধ্যেই এই কার্ড বিতরণ শুরু করেছে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং আগামী ১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচিও শুরু হবে।

মন্ত্রী জানান, কৃষকদের জন্য আলাদা কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচ সুবিধা নিতে পারবেন।

সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে দেশজুড়ে এই পাইলট প্রকল্প চালু করা হয়েছে। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শর্তসাপেক্ষে কার্ড বিতরণ চলছে। এর অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ৫৯০ জন নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সামাদ, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ