শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রসঙ্গে সংবাদ সম্মেলন

দর্পণ ডেস্ক / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আজ (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে যে, স্থগিত হওয়া ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে ২ মার্চ (সোমবার) সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রদান করা হবে।

এই ঘোষণার পর জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির জরুরি সভা শনিবার বিকেল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘ ও গভীর আলোচনার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরিষদ জানায়, এই সিদ্ধান্ত রোববার (১ মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ‘মানিক মিয়া মিলনায়তন’-এ আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতির সামনে প্রকাশ করা হবে। অনুষ্ঠানে কবি, লেখক, সংস্কৃতিকর্মী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতি প্রত্যাশা করা হয়েছে।

জাতীয় কবিতা পরিষদ আশা করছে, সম্মানিত অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটির সাহস ও দায়বোধ আরও দৃঢ় হবে এবং সাহিত্য ও সৃজনশীল চেতনার মর্যাদা রক্ষিত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ