শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি অধ্যাপক নাছিম

এস কাউসার, চাঁদপুর / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
অধ্যাপক ড. মো. নাছিম আখতার।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে চাঁদপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ডুয়েট কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে চাঁদপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের কথা বলা হয়।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, উপাচার্য হিসেবে এ নিয়োগের মেয়াদ চার বছর হবে এবং বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ও একাডেমিক নির্বাহী হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য সংসদে বিল পাস হয়েছিল। এদিন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিলটি পাসের প্রস্তাব করলে তা পাস হয়। এসময় সংসদের সভাপতিত্বে ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

এদিকে ভিসি নিয়োগের এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রমের পথচলা শুরু হলো বলে মনে করছেন চাঁদপুরবাসী।

এ বিষয়ে শিক্ষামন্ত্রীর পিআরও আবুল খায়ের জানান, ভিসি নিয়োগের মধ্য দিয়েই চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয়ে গেলো। এরপর পিডি তথা প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ দেয়া হবে। আর এটি সহসাই নিয়োগ হয়ে যাবে। পিডি নিয়োগ হওয়ার পর তিনি জায়গা অধিগ্রহণসহ অবকাঠামো নির্মাণের অন্যান্য কাজ শুরু করবেন। তবে যেহেতু ভিসি নিয়োগ হয়ে গিয়েছে, সেজন্যে ভিসি মহোদয় ভাড়া বাড়িতেও বিশ্ববিদ্যালয়ের অফিস নিয়ে ভর্তিসহ ক্লাস শুরুর কার্যক্রম করতে পারেন।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও আধুনিক জ্ঞানচর্চা, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদানসহ, পঠন পাঠন, গবেষণার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় থেকে চাঁদপুর জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ