শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

গল্লাক মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

হাবিবুর রহমান / ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন,গল্লাক স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৫নং গুপ্টি ইউনিয়ন সাবেক ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক ভুঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ৫নং গুপ্টি ইউনিয়ন বিএনপি নেতা,বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও সমাজসেবক ফারুক হোসেন মাল।

এসময় ফারুক হোসেন মাল বলেন, আমাদের তরুণ সমাজ খেলাধুলায় যুক্ত থাকলে মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। সুস্থ শরীর ও সুস্থ মনই একটি শক্তিশালী জাতির ভিত্তি। তাই খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে চাই।

এসময় ফাইনালে অংশগ্রহণ করে, শ্রীকালিয়া স্কুল বাড়ি স্পোর্টিং ক্লাব বনাম বৈচাতরী ইয়াং স্টার ফুটবল একাদশ
নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। ট্রাবেকারে শ্রীকালিয়া স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বৈচাতরী ফুটবল একাদশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ রেদোয়ান হোসেন রানা,সাবেক ছাত্রনেতা আরিফ পাটওয়ারী, রিয়াদ পাটওয়ারী, সৌদি প্রবাসী আহমেদ পাটওয়ারী, মিজান পাঠানসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ