শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

চাঁদপুরে বিশ্বসাহিত্য কেন্দ্র আলোকিত মানুষ গড়তে লাইব্রেরি যাচ্ছে ৪০টি স্পটে

মোঃ রবিউল আলম, মতলব (চাঁদপুর) / ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

‘আলোকিত মানুষ চাই’ এই স্লোগান নিয়ে জেলা সদরসহ কয়েকটি উপজেলায় ঘুরে বেড়াচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরি। বড় বড় শহরগুলোর মত মফস্বল শহর ও গ্রামের মানুষের চিত্তের সার্বিক বিকাশের জন্য জেলার ৪০ টি স্পটে যাচ্ছে এই লাইব্রেরি।

বিশ্বসাহিত্য কেন্দ্রের সূত্রে জানা যায়, মানব চিত্তের সার্বিক বিকাশের জন্য পাঠকের চাহিদা পূরণে ১৯৯৯ সালে সর্বপ্রথম ঢাকা মহানগরীতে শুরু হয় ভ্রাম্যমান লাইব্রেরি। ভ্রাম্যমাণ লাইব্রেরি বিপুল জনপ্রিয়তা ও সাফল্যে অনুপ্রাণিত হয়ে দেশব্যাপী এর সম্প্রসারণের উদ্যোগ নেয় বিশ্ব সাহিত্য কেন্দ্র। আর এই ধারাবাহিকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের সহায়তায় সকল মহানগরীসহ ৬৪টি জেলার ৪৫০টি উপজেলার মধ্যে ৩ হাজার স্পটে পৌঁছে যাচ্ছে এই ভ্রাম্যমান লাইব্রেরি। আর এই সকল ভ্রাম্যমান লাইব্রেরির মাধ্যমে বইপ্রেমীরা সদস্যপদ গ্রহণের মাধ্যমে উপন্যাস, গল্পের বই, রচনা, ভ্রমণ কাহিনী, কবিতা, প্রবন্ধ, জীবন গ্রন্থ থেকে শুরু করে ধর্ম দর্শন, বিজ্ঞান, ইতিহাস,সমাজতত্ত্ব ইত্যাদি বিষয়ের উপর যাবতীয় বই পাওয়া যাচ্ছে।

ভ্রাম্যমান লাইব্রেরির জেলা ইউনিটের সূত্রে জানা যায়, সপ্তাহের শুক্রবার ও সোমবার চাঁদপুর সদর উপজেলার ১৬ টি স্পটে, শনিবার কচুয়া উপজেলার ৬ টি স্পটে, রবিবার মতলব দক্ষিণ উপজেলার ৬ টি স্পটে, বুধবার ফরিদগঞ্জ উপজেলার ৬টি স্পটে এবং বৃহস্পতিবার হাজিগঞ্জ উপজেলার ৬টি টি স্পটে এই ভ্রাম্যমাণ লাইব্রেরি অবস্থান করে।

ভ্রাম্যমান এই লাইব্রেরির চাঁদপুর ইউনিটের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আমাদের এই ভ্রাম্যমান লাইব্রেরি চাঁদপুর জেলা সদরসহ কচুয়া, ফরিদগঞ্জ, হাজিগঞ্জ এবং মতলব দক্ষিণ উপজেলায় সপ্তাহের নির্দিষ্ট দিনে কয়েকটি নির্দিষ্ট স্পটে অবস্থান করে। লাইব্রেরি থেকে বই সংগ্রহের জন্য ফেরত যোগ্য নিরাপত্তা অর্থ জমাদান করেই সদস্য হতে হবে। এরপর প্রত্যেক সদস্যকে বই রক্ষণাবেক্ষণ ফি বাবদ প্রতি মাসে ১০ টাকা করে দিতে হয়।

ভ্রাম্যমান লাইব্রেরি নিয়ে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম বলেন, আগের মতো বই প্রেমিক পাওয়াটা কষ্টকর। বর্তমান সময়ে উঠতি বয়সের ছেলেমেয়েরা মোবাইল নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। কিন্তু তারা যদি এই বই নিয়ে পড়ে তাহলে দেশের ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনি, মুক্তিযুদ্ধ সহ আরো অজানা অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তারা মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্পটে বই প্রেমিকদের বই পড়ার চর্চায় আগ্রহী করে তোলার জন্য।


এই ক্যাটাগরির আরো সংবাদ