শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ঢাকায় ছয়টি ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয়, ডিএমপির সিটিটিসি সতর্ক

নিজস্ব প্রতিবেদক / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ছয়টি ককটেল উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেছে।

সিটিটিসি সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম থানাধীন একটি বাসা থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়। জননিরাপত্তার জন্য দুপুর ২:২৫ ঘটিকায় গোলার টেক মাঠে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

নিষ্ক্রিয়করণের পর, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতসমূহ দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিএমপি সতর্ক করে জানিয়েছে, নিরাপত্তা বজায় রাখতে সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে সন্দেহজনক কোনো বস্তু বা কার্যকলাপ দেখলে পর্যাপ্ত দূরত্বে থেকে পুলিশকে খবর দেওয়ার জন্য।


এই ক্যাটাগরির আরো সংবাদ