শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যান অসুস্থ: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড রায়ের কপি পাঠানো স্থগিত

দর্পণ ডেস্ক / ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার অসুস্থতার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে পাঠানো হচ্ছে না।

ট্রাইব্যুনাল প্রশাসন মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করে জানায়, তাদের চূড়ান্ত রায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক কার্যালয় এবং দণ্ডপ্রাপ্ত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন-এর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর পরিকল্পনা ছিল। তবে চেয়ারম্যান অসুস্থ থাকায় সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

গত সোমবার জুলাই গণঅভ্যুত্থন সংক্রান্ত মামলায় ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও কামালসহ তিনজনকে দোষী সাব্যস্ত করে বড় দণ্ডাদেশ দেন। রায়ে, দুই দোষে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড, এবং এক দোষে কামালকে মৃত্যুদণ্ড এর পাশাপাশি, চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

তবে মামুনই একমাত্র দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যিনি গ্রেফতারকৃত; হাসিনা ও কামাল পলাতক অবস্থায় রয়েছেন। অভিযোগ গঠনের সময় মামুন তাঁর অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছিলেন।

ট্রাইব্যুনাল আইনজীবীরা বলছেন, চেয়ারম্যান সুস্থ হলে রায় সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া পুনরায় শুরু হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগু­লে কপি পাঠানো হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ