শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্তে পাচারের পথে তিন স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি / ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

যশোরের কোতোয়ালী থানার রয়টোকা বাজার এলাকা থেকে তিনটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম ওসমান গনি (৩০)। তিনি যশোরের মোল্লাপাড়া বারান্দীপাড়া এলাকার সৈয়দ আলী মণ্ডলের ছেলে।

বুধবার (৫ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ওসমান গণিকে আটক করে তার শরীর তল্লাশি করলে ৩১৯.৪৮ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার, দুটি মোবাইল ফোন ও একটি হেডফোন উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক যুবক স্বর্ণগুলো ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫৫ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা, আর উদ্ধারকৃত সব মালামালের মোট মূল্য ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি স্বীকার করেছেন যে তিনি স্বর্ণ পাচারচক্রের সদস্য। এ ঘটনায় যশোর কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ