শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না: আমীর খসরু 

দর্পণ ডেস্ক / ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া দেশের টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না।”

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “বাংলাদেশ ব্যাংককে রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীনভাবে পরিচালনা করতে হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে আমরা বাংলাদেশ ব্যাংকে কোনো রাজনৈতিক নিয়োগ দিইনি। তখন ব্যাংকিং ডিভিশনও বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ তার কোনো কার্যকর ভূমিকা ছিল না। কিন্তু বর্তমান সরকার তা পুনঃপ্রতিষ্ঠা করে জটিলতা বাড়িয়েছে।”

তিনি আরও বলেন, “ক্যাপিটাল মার্কেটকে উন্নত না করলে কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার কোনো ফল দেবে না। বর্তমানে বাংলাদেশে কার্যকর ক্যাপিটাল মার্কেট নেই। মনেটারি ও ফিসক্যাল পলিসির মধ্যে সমন্বয় জরুরি। অটোমেশন করা গেলে স্বচ্ছতা বাড়বে—কারণ ভবিষ্যতের অর্থনীতি ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছে।”

সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, “আমরা আগামী ১৮ মাসে এক কোটি নতুন চাকরি তৈরির পরিকল্পনা নিয়েছি—আইটি, দেশি-বিদেশি বিনিয়োগ ও প্রবাসী জনশক্তির মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি সরকারের আমলে দেশের অর্থনীতিতে বহু গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয়েছিল, যা দেশের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ