শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

চাঁদপুরে ডিএনসির অভিযানে ১৫ গ্রাম গাজা সহ গ্রেফতার : ১

আরিফ খান, চাঁদপুর / ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর নিয়মিত মাদকবিরোধী অভিযানে গ্রেফতার মাদকব্যবসায়ী শান্ত চন্দ্র দাস (১৯) কে ৩ মাস সশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার (২৪ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।

ডিএনসির সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম এর নেতৃত্বে বিকাল ৫টায় চাঁদপুর শহরের ৫নং কয়লাঘাট স্ট্যান্ড রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় সমীর চন্দ্র দাসের ছেলে আসামী শান্ত চন্দ্র দাসকে ১৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে গ্রেফতারকৃত মাদক কারবারীকে ১টি মামলা রুজু করে যথাক্রমে ৩মাস সশ্রম কারাদন্ড এবং ১শ’ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। মাদক বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ