শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

জুয়া, বেটিং প্রচার করলে বিনা নোটিশে সাইট ব্লক করবে সরকার

দর্পণ ডেস্ক / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কোনো কনটেন্ট প্রচার করলে বিনা নোটিশে সংশ্লিষ্ট ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হবে। আগামীকাল রোববার (১৯ অক্টোবর) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

শনিবার (১৮ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সংক্রান্ত বিজ্ঞাপন ও প্রচারমূলক কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা আইন পরিপন্থি এবং দণ্ডনীয় অপরাধ।

এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সরকার একাধিকবার প্রজ্ঞাপন ও প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবুও যদি কোনো সংবাদপত্র, নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে এসব কনটেন্ট প্রচার করা হয়, তাহলে কোনো পূর্ব নোটিশ ছাড়াই সাইটটি ব্লক করে দেওয়া হবে, বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সরকারের সতর্কতার পর ইতিমধ্যে বেশ কিছু ওয়েবসাইট তাদের অ্যাডসেন্স ও কনটেন্ট নীতি পরিবর্তন করেছে, এজন্য তাদের ধন্যবাদ জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্ম-বান্ধব রাখতে সরকার কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।

এ বিষয়ে যৌথভাবে কাজ করছে সিআইডি, বিটিআরসি, এনসিএসএ, এনটিএমসি, এনএসআই এবং বিএফআইইউ।


এই ক্যাটাগরির আরো সংবাদ