শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি একমত: তারেক রহমান

দর্পণ ডেস্ক / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ ও চাকরি স্থায়ীকরণ বা জাতীয়করণের বিষয়ে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, “সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকেই চাকরি জাতীয়করণের প্রসঙ্গ তুলেছেন। কেউ কেউ আরও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের এসব ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত।”

তিনি আরও বলেন, “বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, অধিকাংশ সময় শিক্ষকদের দাবিগুলো পূরণ হয়েছে—এমন মন্তব্য শিক্ষকরাই করেছেন। আমরা জানি, রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নের যেকোনো প্রচেষ্টায় শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।”

তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, “জনগণের ভোটে যদি বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো, চাকরি স্থায়ীকরণ ও জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ