শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

এলপিজির দাম কমলো, স্বস্তি ভোক্তাদের

দর্পণ ডেস্ক / ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিইআরসি নতুন এই দাম ঘোষণা করে জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকেই তা কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৭০ টাকা থেকে ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসের তুলনায় ১ টাকা ৩৮ পয়সা কম।

এর আগে গত ২ সেপ্টেম্বর এলপিজির দাম ৩ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৭০ টাকা করা হয়েছিল। একই সময় অটোগ্যাসের দামও ১৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়।

বিইআরসি জানিয়েছে, অক্টোবর মাসের দাম নির্ধারণে সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি (Contract Price) প্রতি মেট্রিক টন ৪৮২ মার্কিন ডলার বিবেচনা করা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ধরা হয়েছে ৩৫:৬৫ অনুপাতে। এই হিসাবেই বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ