শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

চট্টগ্রামে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের রাউজান উপজেলায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আবদুল হাকিম চৌধুরী নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার দিকে হাকিম ব্যক্তিগত গাড়িতে এক সহযোগীসহ চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। মদুনাঘাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী একদল অস্ত্রধারী তাদের গাড়ির পিছু নেয় এবং পানি শোধনাগার এলাকায় পৌঁছে এলোপাতাড়ি গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নগরের বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ জানান, দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ