শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিগগিরই সাড়ে ৩ হাজার চিকিৎসক সরকারি স্বাস্থ্যসেবায় যোগদান করবেন

দর্পণ ডেস্ক / ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

শিগগিরই সাড়ে ৩ হাজার চিকিৎসক সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যোগদান করছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মো. আবু জাফর।

আজ (১৭ সেপ্টেম্বর) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “কিছু প্রক্রিয়া সম্পন্ন করে খুব দ্রুতই সাড়ে ৩ হাজার ডাক্তার যোগ দিচ্ছেন।”

মহাপরিচালক জানান, পিএসসি থেকে স্পেশাল বিসিএস এর মাধ্যমে তাদের নিয়োগের সুপারিশ ইতিমধ্যেই করা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন এবং অন্যান্য প্রশাসনিক কাজ শেষ হলে এই মাসেই চিকিৎসকরা যোগদান করতে পারবেন।

ডাক্তার মো. আবু জাফর আরও বলেন, ৩ হাজার ৫০০ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। এছাড়া, ৩ হাজার ৮০০ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ চূড়ান্ত হবে।

তিনি জানান, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ১২,৩৯৭ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ৩,১২০ জনকে ৩৮তম বিসিএসে সুপারিশ করা হয়েছে—৩০০ জন ডেন্টাল চিকিৎসক এবং বাকি ২,৮২০ জন সহকারী সার্জন।

মহাপরিচালক বলেন, “পর্যায়ক্রমে চিকিৎসকদের শূন্য পদ পূরণ করা হবে। বর্তমান সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক।” তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করেছেন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার ভিত্তিতে চিকিৎসকদের শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ