শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

কারিগরি শিক্ষার্থীরা তেজগাঁও সাতরাস্তা অবরোধ, শিক্ষকদেরও সংহতি

নিজস্ব প্রতিবেদক / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগ তুলে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। চলমান আন্দোলনে শিক্ষকেরাও সংহতি জানিয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মোড়ে অবস্থান নেন। এসময় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটসহ একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৮-১০ জন শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মাশফিক ইসলাম বলেন, “আজকের কর্মসূচিতে আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা এসে দাঁড়িয়েছেন। তাদের সমর্থন আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।”

আজকের কর্মসূচিতে শিক্ষার্থীরা চার দফা দাবি উপস্থাপন করেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে–

  • প্রকৌশল অধিকার আন্দোলনের নামে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

  • বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ‘অযৌক্তিক তিন দফা দাবির’ পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা।

  • কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত দফা দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

  • ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

অবরোধের কারণে তেজগাঁও সাতরাস্তা মোড় ও আশপাশের সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হওয়ায় মালিবাগ, মহাখালী, ফার্মগেট ও মগবাজারমুখী সড়কগুলোতেও দীর্ঘ গাড়ির সারি তৈরি হয়েছে। হঠাৎ সড়ক অবরোধে অফিসগামী মানুষ ও জরুরি সেবার যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ