শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অযাচিতভাবে কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে শঙ্কা তৈরি করার চেষ্টা করছে। এতে কিছুটা উদ্বেগ থাকলেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, “সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। কারণ এ নির্বাচন দেশের সাধারণ মানুষের বহুদিনের চাওয়া। এই নির্বাচনের মধ্য দিয়েই মানুষ তাদের কাঙ্ক্ষিত নেতাকে পাবে।”

মির্জা ফখরুল জানান, জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “সবচেয়ে বড় পাওয়া হলো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আমরা আশাবাদী, এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ