শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দর্পণ ডেস্ক / ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, জাতির বৃহত্তর স্বার্থে সেই ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্টরা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।”

তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত একটি দল ও তাদের কিছু কর্মী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। এ ধরনের তৎপরতা প্রতিহত করতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। তবে এজন্য রাজনৈতিক দল ও সকল মহলের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, “জাতির বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।”

জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে বলেও জানান তিনি।

গত এক বছরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে ১ হাজার ৬০৪টি অবরোধ হয়েছে এবং এতে ১২৩টি সংগঠন অংশ নেয় বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, সরকারের কাছে দাবি দাওয়া জানানো সবার অধিকার। তবে রাস্তা অবরোধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করা যাবে না। দাবিদাওয়া জানাতে হবে নিয়মতান্ত্রিক উপায়ে।

তিনি স্বীকার করেন, বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে এগুলো যাতে কমিয়ে আনা যায়, সে ব্যাপারে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ