শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে গর্ভবতী মা ও ডেঙ্গু রোগীদের জন্য জেলা প্রশাসকের মানবিক উদ্যোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গর্ভবতী নারীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং ডেঙ্গু রোগীদের সুরক্ষায় এক মানবিক উদ্যোগ নিয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তিনি এক লাখ আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট এবং দুই হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন।

পরিবার পরিকল্পনা বিভাগের তথ্যমতে, এ বছরের জুন পর্যন্ত নারায়ণগঞ্জে নিবন্ধিত গর্ভবতী নারীর সংখ্যা ১৫,২৬৭ জন। কিন্তু গত ছয় মাস ধরে সরকারি পর্যায়ে আয়রন ট্যাবলেট সরবরাহ বন্ধ থাকায় এই নারীরা স্বাস্থ্যঝুঁকিতে ছিলেন। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আবেদনের পর জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে ৫০ হাজার আয়রন ও ৫০ হাজার ফলিক অ্যাসিড ট্যাবলেট সরবরাহ করা হয়।

স্থানীয় এক প্রসূতি মা মনিকা বেগম জানান, “আয়রন ট্যাবলেট না পেয়ে অসুস্থ হয়ে পড়ি, এমনকি সিজার করতে হয়। এই সরবরাহ আমাদের মতো অসংখ্য মায়ের জীবন বাঁচাবে।” ফতুল্লা ইউনিয়নের পরিবার পরিকল্পনা সহকারী সৈয়দা শাহনাজ সীমা বলেন, “গর্ভবতী মায়েরা আয়রনের অভাবে গুরুতর সমস্যায় পড়ছেন। অনেককেই হাসপাতালে রেফার করতে হচ্ছে।”

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণে হাসপাতালে দুই হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট সরবরাহ করা হয়েছে। এর আগে জুলাই মাসেও একই হাসপাতালকে দুই হাজার কিট সরবরাহ করা হয়েছিল। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, নতুন কিটগুলো রোগীদের বিনামূল্যে ব্যবহার করা হবে।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “একজন সুস্থ মা-ই একটি সুস্থ জাতি উপহার দিতে পারেন। তাই গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই হাসপাতালে এমআর মেশিন ও ভ্রাম্যমাণ এক্সরে মেশিন সরবরাহ করা হবে। আমরা চাই না কোনো রোগী চিকিৎসার অভাবে প্রাণ হারান।”

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, পরিবার পরিকল্পনা উপপরিচালক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের এই উদ্যোগের ফলে নারায়ণগঞ্জের ১৫ হাজারেরও বেশি গর্ভবতী মা এবং অসংখ্য ডেঙ্গু রোগী সরাসরি উপকৃত হবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ