শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

দিনাজপুরের বিরলে জীবন মহল পার্কে সংঘর্ষে অন্তত ২০ জন আহত

দিনাজপুর প্রতিনিধি / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

দিনাজপুরের বিরলে ‘জীবন মহল’ বিনোদন পার্কের লোকজন ও ‘তৌহিদি জনতা’র মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় পাঁচটি মোটরসাইকেলসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়।

ঘটনা বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিরল উপজেলার কাঞ্চন মোড়ের জীবন মহল পার্কের সামনে ঘটে।

স্থানীয়রা জানান, জীবন মহল পার্কে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছিল। পার্কের ভেতরে একটি দরবার শরীফ গড়ে তোলা হয়েছে। সম্প্রতি পুলিশ সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে এবং পার্ক কর্তৃপক্ষকে জেল জরিমানা প্রদান করে। এরপর ‘তৌহিদি জনতা’ পার্কের অসামাজিক কার্যকলাপ বন্ধ ও দরবার শরীফ বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

গত বৃহস্পতিবার বিরল মডেল মসজিদে তৌহিদি জনতার সভার পর তারা জীবন মহলের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়। এর মধ্যেই পার্ক কর্তৃপক্ষের পক্ষের কর্মচারী ও আশেপাশের এলাকাবাসী পার্কের পক্ষে প্রতিবাদ সমাবেশ শুরু করে।

বিকেল ৩টার দিকে ‘তৌহিদি জনতা’ দিনাজপুর শহর ও বোচাগঞ্জ থেকে জীবম মহলের সামনে এসে বিক্ষোভ শুরু করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পাঁচজন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। বিক্ষুব্ধ জনতা পার্কে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং পার্কে অবস্থিত দরবার শরীফে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ