শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: তারেক রহমানের তড়িৎ সহায়তা নির্দেশ

নিজস্ব প্রতিবেদক / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহতদের সহায়তায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও দলের স্বাস্থ্য টিমকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনার বিষয়টি বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।

আইএসপিআর সূত্র জানায়, বিমানটি সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে, এবং মাত্র ১২ মিনিট পরই উত্তরার সেক্টর ১ সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ১৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায় এবং তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী যৌথভাবে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ