শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

উত্তরায় বিমান বিধ্বস্ত: প্রাণ হারালেন ১৯ জন, রাষ্ট্রীয় শোক ঘোষণা

দর্পণ ডেস্ক / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

জধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রাপ্ত তথ্যমতে, ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, সর্বশেষ তথ্যমতে মৃতের সংখ্যা ১৯ জন।

প্রেস উইং আরও জানায়, দুর্ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৮৩ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর F-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) দেশব্যাপী এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

শোক কর্মসূচির অংশ হিসেবে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই নির্দেশনা বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহেও প্রযোজ্য থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ