শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থান ছাত্রদলের রক্তে রঞ্জিত,এটি বিএনপির ইতিহাসের গর্ব: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক / ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
রুমিন ফারহানা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ছাত্রদলের চার শতাধিক নেতাকর্মী শহিদ হয়েছেন। কাজেই এই অভ্যুত্থান যতটা বিএনপির, ততটাই আর কারও নয়।”

শুক্রবার বিকেলে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কালোব্যাজ ধারণ ও মৌন মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে তিনি এ কথা বলেন।

শহিদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “এক বছর আগে এই দিনে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে গুলি করে হত্যা করেছিল। সেই পটভূমিতেই আজ শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে—এটা বিএনপিরই আন্দোলনের ফসল।”

গত ১৫ বছরে বিএনপির উপর অব্যাহত নিপীড়নের প্রসঙ্গ টেনে রুমিন বলেন, “গুম, খুন, মামলা, হামলা—নানাভাবে বিএনপিকে দমন করার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু আমরা কখনো আপোষ করিনি, আওয়ামী লীগের সঙ্গে আতাত করে রাজনীতি করিনি, কারো লোভে পা দিইনি।”

তিনি আরও বলেন, “যারা এতদিন ক্ষমতাসীন দলের আশীর্বাদে ছাত্রলীগ-যুবলীগের পদ আঁকড়ে ধরে নিজেদের রক্ষা করেছে, তারা যেন তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার ধৃষ্টতা না দেখায়।”

রুমিন ফারহানা দৃঢ় কণ্ঠে বলেন, “বিএনপি জনগণের দল। আমাদের পথ কেউ রুখতে পারবে না। যারা ভাবছে, বিএনপিকে দমন করা সম্ভব, তারা বড় ভুল করছে।”

এ সময় তিনি আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের দাবি জানান এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ