শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বাংলাদেশে স্টারলিংকের সাফল্যে সরকারের প্রশংসা করলেন স্পেসএক্সের শীর্ষ কর্মকর্তা

দর্পণ ডেস্ক / ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম সফলভাবে চালুর জন্য সরকারের কর্মকর্তাদের দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করেছি, কিন্তু কোথাও এত দক্ষতা ও সিদ্ধান্তগ্রহণের সক্ষমতা দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

ড্রেয়ার আরও জানান, বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম পরিচালনায় সরকার যেভাবে সহায়তা দিয়েছে, তা তাদের অভিজ্ঞতার দৃষ্টিতে অনন্য। “আমরা আপনার দলের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী,” বলেন তিনি।

অধ্যাপক ইউনূস অতিথিকে স্বাগত জানিয়ে বলেন, “এখন বর্ষাকাল। আমরা প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে বন্যা ও জলাবদ্ধতার মতো চ্যালেঞ্জও মোকাবিলা করি। এই সময়ে টেকসই ডিজিটাল সংযোগ অত্যন্ত প্রয়োজনীয়।”

তিনি জানান, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এখনও সংযোগ ব্যবস্থার ঘাটতি রয়েছে। সেখানে অনলাইন শিক্ষা ও স্বাস্থ্যসেবার মাধ্যমে মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। “আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর পরিকল্পনা করছি। পাশাপাশি, গর্ভবতী নারীরা যেন ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ পেতে পারেন—সেই লক্ষ্যে ডিজিটাল স্বাস্থ্যসেবাও চালু হচ্ছে।”

দেশ-বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য স্থানীয় ভাষায় অনলাইনে চিকিৎসাসেবা পাওয়ার সুবিধা তুলে ধরে ইউনূস বলেন, “এই ছোট উদ্যোগগুলো আপনি চাইলে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে পারেন।”

অধ্যাপক ইউনূসের কার্যক্রমের প্রশংসা করে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট বলেন, “আপনি যেভাবে জনসেবাকে প্রযুক্তির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন, তা অন্য দেশের নেতাদের জন্য উদাহরণ হতে পারে।”

তিনি আরও বলেন, “আমি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরেছি, দুর্নীতি কীভাবে জনসেবার পথে বাধা তৈরি করে তা জানি। আপনি দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন, তা প্রশংসনীয়।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ