শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

জাতীয় সংসদেই এবার তরুণদের জয় দেখতে চান এনসিপির নাহিদ ইসলাম

দর্পণ ডেস্ক / ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবি পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “২০২৪ সালের ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার লক্ষ্য জাতীয় সংসদ। আগামী নির্বাচনে জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় হবে। তবে তার আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধান দেখতে চাই।”

রোববার (৬ জুলাই) রাজশাহী নগরীর জিরো পয়েন্টে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র এক পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্টের পরে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কারণে সংস্কারের পথে বাধা সৃষ্টি হচ্ছে। যারা এই সংস্কারের যাত্রাকে, গণ-অভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে, তাদের জনগণ ক্ষমা করবে না। এ দেশ থেকে স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে। তরুণ সমাজ জনগণকে একটি নতুন সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি দিচ্ছে, যা মানুষের অধিকার নিশ্চিত করবে।”

মজলুম জননেতা মাওলানা ভাসানীর কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, “মাওলানা ভাসানী রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন। আমাদের নদীর হিস্যা, পানির হিস্যা, বর্ডারের হিস্যা বুঝে নিতে হলে আমরা আবারও রাজশাহী থেকে লংমার্চ করব।”

তিনি আরও বলেন, “যারা জুলাইকে সংবিধানে ও আইনি কাঠামোয় জায়গা দিতে চায় না, তারা নিজেদের মুজিববাদের পাহারাদার হিসেবে প্রমাণ করেছে।”

পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “বাংলাদেশের মানুষের ভাতের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার এখনো সংবিধানে স্থান পায়নি। এমন সংবিধান আমাদের প্রয়োজন নেই। একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে।”

উল্লেখ্য, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপি গত ১ জুলাই থেকে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ