শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দিকে মুক্তি দিল সরকার

দর্পণ ডেস্ক / ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

দেশের বিভিন্ন কারাগারে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন বন্দিকে মুক্তি দিয়েছে সরকার।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে যাদের সাজার মেয়াদ রেয়াতসহ ২০ বছর অতিক্রম করেছে, তাদের মধ্যে ৫৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কারাবিধির ৫৬৯ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সম্প্রতি তাদের মুক্তির আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, ‘টুয়েন্টি ইয়ার্স রুল’ নামে পরিচিত বিধির আওতায় তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে এ মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ