দেশের সাতটি অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শনিবার (২৮ জুন) দুপুরের মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুরের মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অতবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।