শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

চাঁদপুরের ৮ উপজেলায় ১১৫ টি পরিবার পেল গৃহ ও জমি

আরিফ খান, চাঁদপুর / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

‘ আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার ’ গানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ‘ ভূমিহীন পরিবারকে জমি ও গৃহহীনকে গৃহ উপহার ’প্রকল্পের আওতায় তাঁর কার্যালয় গণভবন থেকে সরাসরি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় এর উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান প্রকল্পের উদ্বোধনের পর চাঁদপুরেও ১১৫টি গৃহহীন পরিবার ও মতলবে আরো ৪৫ টি পারবারকে পুর্নবাসনে নির্মাণাধীন প্রক্রিয়ার দলিলপ্রত্র হস্তান্তর কার্যক্রম স্ব স্ব উপজেলায় ানুষ্ঠিত হয়্। চাঁদপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর সদরের ৪০টি পরিবারের মধ্যে ১০ টি পরিবারকে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও বাকী ৩০ টি পরিবারে মধ্যে চাঁদপুর সদর কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার সানজিদা শারমিন হস্তান্তর করেন।

এদিকে প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মাধ্যমে ভিডিও কনফারেন্সের পর মতলব দক্ষিণ- ২৫টি, ও উত্তর ৫টি ও পুর্নবাসনে আরো ৪৫টি, হাইমচরে ২০ ,শাহারাস্তি -১৫টি,হাজীগঞ্জে ৫াট পরিবারের মধ্যে স্ব স্ব উপজেলা কমপ্লেক্স ভবনে আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের মধ্যে দলিল হস্তান্তর করেন বলে জানা গেছে ।

জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল দশটায় এ উপলক্ষে সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, ‘সারাদেশে গৃহহীনদেরকে গৃহ প্রদান একটি বিরাট কর্মশালা। এটি একটি মানবিক কাজ যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিানর দিকনির্দেশনায় স্ব স্ব উপজেলার উদ্যোগে সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর এ যুগান্তকারী পদক্ষেপে সারা বিশ্বে একটি মাইলফলক। এত বড় প্রকল্প প্রধানমন্ত্রী বাস্তবায়ন করে দেখালেন।’ অনুষ্ঠান পরিচারনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অসীম কুমার বণিক ।

মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর শুরু হওয়ার আগে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো.আবদুল্লাহ আল মাহমুদ জামান ,জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা জেলা মিজানুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওযারী দুলাল , চাঁদপুর পৌরসভার মেয়র এ্যাড.জিল্লুর রহমান জুয়েল , জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা জেলা মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান সদর নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান মো.আয়ূব আলী চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, শিক্ষামন্ত্রীর প্রতিনিধি এ্যাড.সাইফুদ্দিন বাবু ও ৪জন স্থানীয় চেযারম্যান।


এই ক্যাটাগরির আরো সংবাদ