শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শাহরাস্তিতে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

রফিকুল ইসলাম পাটোয়ারী / ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ সৈনিক, একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি ১৯৮১ সালের ৩০ মে বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার হন।

১৯৭১ সালের ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ‘আমি মেজর জিয়া বলছি’ এই ঘোষণার মাধ্যমে জাতিকে স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত করেছিলেন তিনি। তাঁর সে ঘোষণা আমাদের অস্তিত্বের ভিত্তি তৈরি করেছিল। শুধু একজন মুক্তিযোদ্ধা নয়, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন জাতি গঠনের স্থপতি।

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, জাতীয়তাবাদী দর্শনের প্রতিষ্ঠা, কৃষি, শিক্ষা, শিল্প, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে বৈপ্লবিক সংস্কার সব কিছুই তাঁর অদম্য নেতৃত্বের ফল। তিনি ছিলেন আত্মপ্রত্যয়ী, সাহসী ও জনগণের নেতা। জনগণকে তিনি বলতেন, “আত্মনির্ভরশীলতা গড়ে তুলুন” — আর এই নীতিতেই তিনি চেয়েছিলেন বাংলাদেশকে একটি আত্মমর্যাদাসম্পন্ন, উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে। আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা হোক—আমরা শহীদ জিয়ার আদর্শ, দর্শন ও স্বপ্ন বাস্তবায়নে আরও বেশি সচেষ্ট হব। তাঁর আত্মত্যাগকে আমরা বৃথা যেতে দেব না।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

রোববার (১ জুন) বিকেল ৫টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ সাইফুল করিম মিনারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কাজী মোঃ আঃ কুদ্দুস রানা, উপজেলা বিএনপি নেতা বিল্লাল হোসেন খোকন, মেহের উত্তর ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রনী, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন টিপু, উপজেলা মৎসজীবি দলের সভাপতি মোঃ শাহ আলম, পৌর যুবদলের সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়াজি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মহসিন আলম, হাজী মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহজাহান সম্রাট, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ