শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

রিপোটারের নাম / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর শেষে শনিবার (১২ এপ্রিল) দেশে ফিরে এসেছেন।

সফরকালে তিনি রাশিয়ার সেনাবাহিনী প্রধান, উপ-প্রতিরক্ষামন্ত্রীসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সফরের মূল উদ্দেশ্য ছিল দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ বিনিময় এবং সামরিক সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা।

রাশিয়া সফরের সময় জেনারেল ওয়াকার-উজ-জামান ৭ এপ্রিল রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল এ. ফোমিন এবং ৮ এপ্রিল রুশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিউকভ-এর সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। তার সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর নিরাপত্তা এবং জাতীয় গ্রিডে সংযোগের বিষয়টি আলোচনা করা। তিনি রুশ সামরিক প্রতিষ্ঠান রোস্টেক ও রোসোবরন এক্সপোর্ট-এর কর্মকর্তাদের সঙ্গে সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিনিময়ের বিষয়ে কথাবার্তা বলেন।

ক্রোয়েশিয়া সফরের সময় ১০ এপ্রিল তিনি দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্ডিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এখানে তিনি পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ সামরিক মহড়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এই সফরটি বাংলাদেশের সামরিক সম্পর্কের উন্নতি, প্রশিক্ষণ সুযোগের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জেনারেল ওয়াকার-উজ-জামান ঢাকা ত্যাগ করেছিলেন ৬ এপ্রিল এবং সফর শেষে দেশে ফিরেছেন ১২ এপ্রিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ