শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিল্প খাতে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি, ঘোষণা বিইআরসির

নিজস্ব প্রতিবেদক / ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

দেশের শিল্পখাতে গ্যাসের দাম ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে, জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন থেকে শিল্পখাতে প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্যাপটিভ পাওয়ার (শিল্পে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন) খাতে ৩০.৫০ টাকা থেকে বেড়ে ৪২ টাকা করা হয়েছে।

পেট্রোবাংলা আগেই প্রস্তাব দিয়েছিল নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের জন্য গ্যাসের দাম বাড়ানোর। তাদের প্রস্তাব অনুযায়ী: বিদ্যমান গ্রাহকদের জন্য দাম অপরিবর্তিত রাখা হবে (শিল্পে ৩০ টাকা, ক্যাপটিভে ৩১.৭৫ টাকা)। প্রতিশ্রুত (ইতোমধ্যে অনুমোদিত) গ্রাহকদের অর্ধেক গ্যাস বিল বিদ্যমান দরে, বাকি অর্ধেক ৭৫.৭২ টাকা হিসাবে নেওয়ার প্রস্তাব করে। নতুন শিল্প ও ক্যাপটিভ গ্রাহকদের জন্য গ্যাসের দাম বাড়িয়ে সরাসরি ৭৫.৭২ টাকা করার সুপারিশ করা হয়।

পেট্রোবাংলার প্রস্তাবের ওপর বিইআরসি গত ২৬ ফেব্রুয়ারি গণশুনানি গ্রহণ করে। শুনানিতে ব্যবসায়ী ও শিল্প মালিকদের সংগঠনগুলো দ্ব্যর্থহীনভাবে গ্যাসের দামের এমন বিভাজনের বিরোধিতা করে। তারা বলেন, একই খাতে দুই ধরনের মূল্য নির্ধারণ অসমতা ও জটিলতা তৈরি করবে।

পেট্রোবাংলা তাদের প্রস্তাবে দাবি করে, দাম না বাড়ালে প্রতি বছর সংস্থাটির প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি হবে।

দাম বাড়ানো সংক্রান্ত এই ঘোষণার মাধ্যমে ব্যবসায়ী মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এর প্রভাব শিল্প উৎপাদন ব্যয় এবং পণ্যের দামে পড়তে পারে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ