শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

দর্পণ ডেস্ক / ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি জাতির ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ-এর গুরুত্ব তুলে ধরে বলেন, “আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র্যে জাতির জীবনে বারবার ফিরে আসে এই দিনটি।”

তারেক রহমান বলেন, নববর্ষের সঙ্গে প্রকৃতির উচ্ছ্বাস ও প্রাণের উজ্জীবনের এক অটুট সম্পর্ক রয়েছে। এই দিনটি শুধু ক্যালেন্ডারের পরিবর্তন নয়, বরং জাতির আত্মপরিচয়ের এক উজ্জ্বল উপাদান।

তিনি উল্লেখ করেন, “আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদূর অতীত থেকে গড়ে ওঠা এক শক্ত ভিত্তি। ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ মিলেই গড়ে তোলে একটি সুসংগঠিত জাতি।”

নতুন বছরের সূচনায় ভবিষ্যতের দিকে আশাবাদী হয়ে তাকানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রতি বছর পয়লা বৈশাখ অতীতের আলোকচ্ছটায় অনুপ্রাণিত হয়ে আগামীর উৎকর্ষের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।”

তারেক রহমান নববর্ষের প্রেক্ষাপটে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “এখন আমাদের প্রয়োজন একটি প্রাণবন্ত গণতন্ত্র। এর জন্য প্রয়োজন জনগণের উদার দৃষ্টিভঙ্গি এবং সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে বহুমতের সহাবস্থান নিশ্চিত করা।”

বিশ্ব পরিস্থিতি নিয়েও বার্তায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “১৪৩১ সাল নানা ঘটনা ও দুর্ঘটনার সাক্ষী। আমরা ১৪৩২ সালের প্রভাতে দাঁড়িয়ে আছি। শান্তির জন্য শুধু অপেক্ষা করলে হবে না, সমাধান হতে হবে নিঃস্বার্থ। তাহলেই রক্তপাত থামবে, শান্তি ধরা দেবে।”

বার্তায় তিনি দেশের মানুষকে আহ্বান জানান, “আমাদের অতীতের ক্লান্তি, হতাশা ও গ্লানি ঝেড়ে ফেলে নতুন উদ্যমে অগ্রসর হতে হবে।”

নতুন আশায়, নতুন লক্ষ্য নিয়ে জাতি যেন এগিয়ে যায়—এই কামনাই করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


এই ক্যাটাগরির আরো সংবাদ