শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর কবল থেকে ৩৩ জেলে ও ৬ নারী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় ডাকাত করিম শরীফ বাহিনীর গোপন আস্তানায় অপহৃত ৩৩ জন জেলে ও ৬ জন নারী সদস্যকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা অভিযানের মাধ্যমে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, খুলনার কয়রা উপজেলার বাসিন্দা এসব জেলে ও নারী সদস্যরা মাছ ও কাঁকড়া ধরতে ৯ এপ্রিল সকালে সুন্দরবনে রওনা দেন। এরপরই দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের ১৬টি নৌকাসহ অপহরণ করে এবং প্রতিজনের কাছে ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।

অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্ট । ডাকাতদের গোপন আস্তানায় পৌঁছালে তারা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় । অপহৃতদের বোটসহ জীবিত উদ্ধার করা হয় ।উদ্ধার করা হয় ১৬টি মাছধরা নৌকা

উদ্ধারকৃতদের কোস্ট গার্ড স্টেশন কয়রাতে আনা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করা হয়েছে। বর্তমানে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই ঘটনায় সুন্দরবনের জেলেদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও, দুঃসাহসিক ডাকাতি ও অপহরণের ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে উপকূলীয় অঞ্চলে।

চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনী ও বনবিভাগের যৌথ তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন জেলে ও স্থানীয়রা।


এই ক্যাটাগরির আরো সংবাদ