শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে ভয়াবহ ট্রলার ডাকাতি, আহত একাধিক জেলে

নিজস্ব প্রতিবেদক / ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

বঙ্গোপসাগরে বরগুনার পাথরঘাটা থেকে মাছ ধরতে যাওয়া চারটি মাছধরার ট্রলারে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী জলদস্যুরা ট্রলারগুলো থেকে প্রায় ৬০ লাখ টাকার জাল, ২০ লাখ টাকার মাছ, নগদ ৫০ হাজার টাকা এবং ৩০টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

ডাকাতির শিকার ট্রলারগুলো হলো—এফবি তুফান-২, এফবি মদিনা-১, এফবি মা-১ এবং এফবি তারেক-১। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ভোলার ঢালচর ও নোয়াখালীর হাতিয়ার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

জলদস্যুদের হামলায় আহত জেলেরা হলেন-মো. মনির হোসেন মাঝি (৩৫), মো. বেল্লাল (৪০ ও ৩১), মো. আবুল কালাম (৫০), মো. জাহিদ (২২), মো. ইব্রাহিম (৩০), মো. ইলিয়াস (২০) , মো. মোস্তফা (৬০)

জেলেদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন, বাকি ছয়জনকে পিটিয়ে আহত করা হয়। গুলিবিদ্ধ বেল্লাল ও গুরুতর আহত মোস্তফাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোস্টগার্ড ও জেলেদের সূত্রে জানা গেছে, ২৫-৩০ জন জলদস্যু দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। তারা ট্রলারে উঠে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায় এবং বাধা দিলে হামলা করে। চারটি ট্রলারের ইঞ্জিন বিকল করে তারা পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড ট্রলার ও জেলেদের উদ্ধার করে। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ, কোস্টগার্ড এবং নৌবাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নেয়।

পাথরঘাটা থানা ওসি মো. মেহেদী হাসান জানিয়েছেন, ঘটনাস্থল তাদের এলাকার আওতাভুক্ত না হলেও লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্ট থানাকে জানানো হবে।

এই ঘটনার একদিন আগেই একই এলাকায় আরেকটি ডাকাতির ঘটনা ঘটে, যেখানে অর্ধশতাধিক জেলে আহত হন। ধারাবাহিক এই জলদস্যু তৎপরতায় উপকূলীয় অঞ্চলের জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনাগুলো তদন্ত করে উপকূলীয় নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় জেলে ও ট্রলার মালিকরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ