শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মাটিচাপা অবস্থায় দুই নারী ও শিশুর মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় মাটিচাপা দেওয়া অবস্থায় দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন—স্বপ্না খাতুন (২৫), লামিয়া খাতুন (২২) ও দুই বছরের শিশু হাবিব। স্বপ্না ও লামিয়া আপন দুই বোন। জানা গেছে, স্বপ্না স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন এবং ভাড়া বাসায় থাকতেন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ।

স্থানীয়রা জানায়, একটি পুকুরপাড়ের পাশে বস্তাবন্দি অবস্থায় মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে এবং মরদেহ উদ্ধার করে। ঘটনার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ শুরু করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। এলাকাজুড়ে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ