শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতর ৩১ মার্চ

দর্পণ ডেস্ক / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ২৯ মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদের অবস্থান এমন হবে যে, খালি চোখে বা আধুনিক যন্ত্র দিয়েও দেখা সম্ভব হবে না।

সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, যেসব দেশ চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল ফিতর ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেখানে এবারের রমজান ৩০ দিনে পূর্ণ হবে। ফলে মধ্যপ্রাচ্যসহ বেশিরভাগ ইসলামিক দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ।

২৯ মার্চ সন্ধ্যায় বেশিরভাগ মুসলিম দেশ শাওয়ালের চাঁদ দেখার চেষ্টা করবে। তবে আরব ও ইসলামিক বিশ্বের কোথাও এটি দেখা সম্ভব হবে না।

কিছু অঞ্চলের চাঁদের অস্ত যাওয়ার সময়:

  • ইন্দোনেশিয়া (জাকার্তা): সূর্যাস্তের ছয় মিনিট আগে চাঁদ অস্ত যাবে, ফলে চাঁদ দেখার সুযোগ নেই।
  • ওমান (মাসকাট): সূর্যাস্তের পাঁচ মিনিট পর চাঁদ অস্ত যাবে, সূর্য থেকে দূরত্ব মাত্র ১.৫ ডিগ্রি।
  • সৌদি আরব (মক্কা): সূর্যাস্তের আট মিনিট পর চাঁদ অস্ত যাবে, দূরত্ব ২.২ ডিগ্রি।
  • জর্ডান ও ফিলিস্তিন: সূর্যাস্তের ১১ মিনিট পর চাঁদ অস্ত যাবে, দূরত্ব ২.৩ ডিগ্রি।

এক ফরাসি জ্যোতির্বিজ্ঞানীর মতে, চাঁদ ও সূর্যের দূরত্ব ৭ ডিগ্রির কম হলে তা দেখা প্রায় অসম্ভব, যা আন্তর্জাতিক মহলে সমর্থিত।

এই পরিস্থিতিতে, চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপনের দেশগুলোতে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং ৩১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ