শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সরকারি শূন্যপদ পূরণে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

দর্পণ ডেস্ক / ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে বিদ্যমান শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৫ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদ সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন, যাতে সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের প্রক্রিয়া দ্রুত শুরু করা যায়।

এদিন, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের হাজার হাজার শূন্যপদ দ্রুত পূরণ করার নির্দেশ দেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকারি কার্যক্রমকে ত্বরান্বিত করতে শূন্যপদ পূরণ জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের বিভিন্ন সংস্থায় বিদ্যমান শূন্যপদ পূরণের কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে আশা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ