শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

ঋতু পরিবর্তনে সর্দি-কাশি থেকে বাঁচতে করণীয়

স্বাস্থ্য টিপস / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

শীত বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে গরমের আবহাওয়াও ধীরে ধীরে প্রকৃতিতে প্রবেশ করছে। এ সময় আবহাওয়া পরিবর্তনের ফলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। হাঁচি, কাশি, জ্বর, মাথাব্যথা ও অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে। শিশু থেকে শুরু করে বয়স্ক—সবাই কমবেশি এসব সমস্যায় ভোগেন। সাধারণত ঋতু পরিবর্তনের কারণেই এ ধরনের অসুস্থতা হয়ে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের সময় সর্দি-কাশি এড়াতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। সেজন্য কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। চলুন জেনে নেওয়া যাক করণীয়—

১. দিনে দু’বার গার্গল করুন

সর্দি-কাশি প্রতিরোধে গার্গল করা বেশ উপকারী। সকালে এবং রাতে ঘুমানোর আগে কুসুম গরম পানিতে এক চিমটি লবণ মিশিয়ে গার্গল করুন। নিয়মিত এ অভ্যাস করলে সর্দি-কাশি থেকে দূরে থাকা সহজ হবে।

২. ভেষজ উপাদান গ্রহণ করুন

কেমিক্যালযুক্ত ওষুধের পরিবর্তে প্রাকৃতিক ভেষজ উপাদান খাওয়ার চেষ্টা করুন। আদা, লবঙ্গ, পুদিনা পাতা, তুলসী পাতা দিয়ে চা তৈরি করে পান করলে সর্দি-কাশির সমস্যা অনেকটাই কমে যাবে এবং পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও থাকবে না।

৩. গরম পানি পান করুন

ঠান্ডা পানির পরিবর্তে কুসুম গরম পানি পান করার অভ্যাস করুন। এটি শুধু হজমশক্তি বাড়ায় না, বরং গলাব্যথা ও সর্দি-কাশির সমস্যা কমাতেও কার্যকরী। তবে অতিরিক্ত গরম পানি পান করা ঠিক নয়, হালকা উষ্ণ পানি পান করাই ভালো।

৪. নারিকেল তেলের ব্যবহার

নারিকেল তেল শুধু চুলের যত্নেই নয়, সর্দি-কাশি দূর করতেও কার্যকরী। রাতে ঘুমানোর আগে নাক ও কানে অল্প পরিমাণ নারিকেল তেল লাগালে সর্দি-কাশির সমস্যা কমে আসতে পারে।

৫. ভিটামিন এ ও সি গ্রহণ করুন

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন এ এবং সি-এর অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন এ এবং সি গ্রহণ করলে সর্দি-কাশি থেকে রক্ষা পাওয়া যাবে।

সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে ঋতু পরিবর্তনের কারণে হওয়া অসুস্থতা সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব। তাই সুস্থ থাকতে এসব অভ্যাস রপ্ত করা জরুরি।


এই ক্যাটাগরির আরো সংবাদ